বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বানারীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ।। বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ভক্ত কর্মকার এবং সজল সাহা এক দিনের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই অত্র বন্দর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্রী গুরু সঙ্ঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভক্ত কর্মকার ০৩ ডিসেম্বর বুধবার সকালে বানারীপাড়া থেকে ঝালকাঠির বাউকাঠি মনসা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ব্যাক্তিগত কাজকর্ম শেষে তিনি পুনরায় বানারীপাড়া আসার পথে বানারীপাড়ার বোর্ড স্কুল-মলঙ্গার মাঝামাঝি স্থান বটতলায় আনুমানিক দুপুর ৩ টা ৪৫ মিনিটে অটোরিক্সা এক্সিডেন্ট করে গুরুতর আহত হন। অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়ে তিনি প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছেন।

অপরদিকে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় বুধবার ঐ একই দিনে বাজার হরিসভা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সজল সাহা বানারীপাড়া থেকে পিরোজপুর যাওয়ার পথে মটরবাইক এক্সিডেন্টে আহত হন। জানা যায় তিনি তার গুরু বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। বর্তমানে তিনি বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দুজনের এই মর্মান্তিক দূর্ঘটনায় দ্রুত আরোগ্য লাভে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নিকট তাদের পরিবার ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রার্থনা জানিয়েছেন।