বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

সুশৃংখল কার্যক্রমের অঙ্গীকার নতুন নেতৃত্বে -জনতা কলেজ ছাত্রদল

মো: রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি ।। সরকারি জনতা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক আল-আমিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল নিয়ে জনতা কলেজ প্রাঙ্গণে পৌঁছে। পরে তারা অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালিদ হাসান, মোঃ মিরাজ, সাংগঠনিক সম্পাদক বায়েজীদ শুভ, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আবদুল্লাহ এবং সদস্য রাকিব খান।

নবগঠিত কমিটির সভাপতি মো: আরিফুর রহমান বলেন, সংগঠনের সুশৃঙ্খল কার্যক্রম এবং কলেজের সার্বিক উন্নয়নে সবসময় সক্রিয় ভূমিকা রাখব।

সরকারি জনতা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ নবীন নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।