বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বিএনপিতে ফের সক্রিয় হওয়ার প্রত্যাশা দুমকির প্রবীণ নেতা আবু হানিফ খানের

মো: রাকিবুল হাসান,দুমকী পটুয়াখালী ।। দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকার পর ফের বিএনপিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন সাবেক উপজেলা  বিএনপির সহসভাপতি মাষ্টার আবু হানিফ খান।

সোমবার( ২৯ ডিসেম্বর)  বিকেলে স্থানীয় স্টার চাইনিজ রেস্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে আবু হানিফ খান জানান, ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তাঁর ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে  বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করান। সকালে যোগদান করলেও বিকেলে তাঁর যোগদান স্থগিত করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ । তখন তিনি মানসিকভাবে ভেঙে পরেন।সেই সময় থেকে দলহীন অবস্থায় রয়েছেন এই প্রবীন রাজনীতিবিদ।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি বিএনপি। ১৯৮০ সাল থেকে জাগোদল থেকে শুরু করে বিএনপির সাথে জড়িত থাকার কথা জানান তিনি। ১৯৮৩- ১৯৮৫ সালে দুমকী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৯১- ৯৬ উপজেলা বিএনপির প্রতিস্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৬- ২০২২ পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ২০০১ – ২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোটের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন তিনি দলটির বিভিন্ন দায়িত্বে থেকেও ছেলেকে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে ভয়ভীতি ও চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করলেও চাকরি হয়নি তার ছেলের।

আবু হানিফ খান “সকাল সংবাদে’র” এ প্রতিবেদক’কে” বলেন,  বর্তমানে রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে দলীয় নেতাদের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতৃবৃন্দ তাঁর রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশা করছেন।