রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের গুরত্বপূর্ণ ৭টি পদ শুন্য থাকায় সাধারণ মানুষের ভোগান্তি

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের গুরত্বপূর্ণ ৭টি পদ দীর্ঘদিন থেকে শুন্য রয়েছে। অন্য উপজেলার কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব পালন করা এবং এ উপজেলার কর্মকর্তারা অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় সেবা গ্রহিতাদের ভোগান্তি বেড়েছে।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর থেকে সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) পদ শূন্য রয়েছে। এ পদে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ২ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূণ্য রয়েছে। এর মধ্যে নাগেশ্বরী উপজেলা থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সপ্তাহে ১/২ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কৃষি বিভাগ প্রায় অচল হয়ে পড়েছে। শুধু তাই নয়, সাব-রেজিষ্টার ও মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী সেটেল্টমেন্ট কর্মকর্তা থাকলেও তারা পার্শ্ববর্তী নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর ফলে সেবা গ্রহিতারা এসে অফিসার নাথাকায় তারা কাংক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান জানান, দুইজন অফিসারের পদ শূন্য থাকায় সকল দায়িত্ব একায় পালন করতে হচ্ছে। এর ফলে ইচ্ছা থাকা সত্বেও সেবা গ্রহিতাদের কাংক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছেনা।

উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী জানান, দীর্ঘদিন থেকে সহকারী কমিশনারের পদ শূন্য রয়েছে। এছাড়া অন্য দপ্তর গুলোতেও বেশকিছু অফিসারের পদ শূন্য রয়েছে। যথায়থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।