বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন। তাই ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে তিনি ন্যায় প্রতিষ্ঠায় চাঁদাবাজের হাত থেকে পরিত্রাণ পেতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে গণমিছিল পূর্ব জনসভায় ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফিরোজ আলম।

জনসভা শেষে বিশাল নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।