শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

মারধর ও লুটপাটের মামলায় বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি কারাগারে

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলায় বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্ভু দেবনাথ।বরিশাল ভ্রমণ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, কোতোয়ালি থানাধীন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুখাইনগর বাজারে কবির হাওলাদারের “কবির স্টোর” নামে একটি মুদি দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময়ে দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকে। পরে পাওনা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা রামদা, দাও, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বুখাইনগর বাজারে কবির স্টোরে হামলা চালায়। এ সময় দোকান মালিক কবির হাওলাদারকে গালাগাল ও মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তানভীর আলমকেও দাও দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করা হয়।

এ সময় অন্য আসামিরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসা রুবিনা নামের এক নারী স্বজনকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহতদের চিকিৎসা ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে বাদী থানায় মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় কবির হাওলাদারের পিতা মো. জাফর হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।