আজমীর হোসেন তালুকদার,ঝালকাঠি:ঝালকাঠিতে বাবুল হত্যার বিচার ও অপমৃত্যুর মামলার পরিবর্তে হত্যা মামলা দায়েরের ও হত্যাকারীদের বিচারের দাবীতে ঝালকাঠির রাজাপুরে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার উত্তমপুর বাজারে একর্মসূচী পালন কালে গত ১৮ অক্টোবর ২০১৯ উপজেলার পশ্চিম বড়ইয়ায় মোঃ বাবুল হাওলাদারকে নির্মম ভাবে হত্যার ঘটনায় অপমৃত্যুর মামলার পরিবর্তন হত্যা মামলা রেকর্ড করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
স্থানীয় জনতার ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচির আয়োজিত এ কর্মসূচীতে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেষার তিন শতাধীক মানুষ অংশগ্রহন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহতের মা মোসাঃ আনোয়ারা বেগম, মোসাঃ তসলিমা বেগম, মোসাঃ উর্মি বেগম, মোসাঃ কলি বেগম, মোঃ কবির হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিরিহ বাবুল হাওলাদারকে স্থানীয় একটি কুচক্রি মহল পরিকল্পিত ভাবে হত্যা করে মিথ্যা প্রপাগন্ডা চালিয়ে অপমৃত্যুর কাহিনী সাজিয়েছে এবং থানা পুলিশও বিষয়টি খতিয়ে না দেখে অপমৃত্যুর মামলারেকর্ড করেছে। এই মিথ্যা অপমৃত্যুর মামলার পরিবর্তে এঘটনায় একটি হত্যা মামলা রুজু করে হত্যাকান্ডের সাথে যারা জরিতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা।
এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা আগেই লাশের ময়নাতদন্ত করিয়েছি। এখন নিহতের স্বজনরা চাইলে মামলা করেতে পারেন। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত এরআগে ১৮ অক্টোবর শুক্রবার রাতে বিষখালী নদীর তীরে জেলেরা মা ইলিশ মাছ শিকার ও বিক্রি করছে মর্মে খবর পেয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় বিষখালী নদী তীর থেকে সৌদিআরব থেকে দেশে ফিরে আসা বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি জেলেদের ধরা ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে অভিযানের মুখে পরে এবং পালাতে গিয়ে রাস্তার পাশে পানির ডোবায় পড়ে মৃত্যু হয়ে বলে ঘটনার দিন স্থানীয় সূত্র ও থানা পুলিশ সাংবাদিকদের জানায়।