বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ভোলায় মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-১

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূণ থানার এওয়াজপুর এলাকায় দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এমরান ফরাজী (২৬) নামের এক যুবক নিহত ও এসময় অপর মটরসাইকেল চালক শাহীন মাতাব্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার(১৪নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শশীভূণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তজু মিয়ার বাড়ীর দরজায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত এমরান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরনবী ফরাজীর ছেলে। আহত শাহীন মাতাব্বর চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডেও কুলসুমবাগ এলাকার মৃত শাহাজান মাতাব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বিকালে এমরান মটরসাইকেল যোগে শশীভূষণ হইতে পানির কল যাচ্ছিলেন এমন সময় অপর দিক চরফ্যাশন থেকে আসা আরেকটি মটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমরানকে মৃত ঘোষনা করেন।

শশীভূষণ থানার উপ-পুলিশ পরির্দশক(এসআই) রাজিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।