মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

জবি শিক্ষার্থী রিয়াদ বাবাকে বাঁচাতে চায়

মিজানুর রহমান,জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী রিয়াদের বাবা দূরারারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। তাই হতদরিদ্র বাবা কে বাচাঁতে মানবিক সহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ।

ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা পত্র থেকে জানা যায়, রিয়াদের বাবা লিভার ক্যান্সারে আক্রান্ত। তার বাবার চিকিৎসা করার জন্য প্রায় ১০ লাখা টাকার প্রয়োজন। যা তাদের পরিবারের পক্ষে ব্যয় করা যথারীতি অসম্ভব। এদিকে টিউশনী আর একটি রেস্টুরেন্টে কাজ করেই চলছিল রিয়াদের পড়াশুন্ াএরই মধ্যে তার বাবার ক্যান্সার ধরা পরে। বাড়িতে যা কিছু ছিল তার প্রায় সবই বিক্রি করে এতোদিন চিকিৎসার ব্যয় বহন করা হয়েছে।

এবিষয়ে রিয়াদ বলেন, আমার ইচ্ছা ছিলো পড়াশোনা শেষে ভালো চাকরি নিয়ে হাল ধরব পরিবারের। সেভাবেই এগুচ্ছোলো জীবন। কিন্তু সাজানো গোছানো জীবনে কালবৈশাখীর ঝড় নিয়ে আসলো পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার ক্যান্সারের খবর।

জবির ইতাহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াদের পরিবার থাকে নীলফামারী জেলার ডিমলা উপজলায়।

বর্তমানে রিয়াদের বাবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা খরচ এত টাকা বহনের কূলকিনারা না পেয়ে বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ।সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ ও ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট ০১৭৯১৮২২৬২৮।