মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ চাঁদপুরা আহমদিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপালের ইন্তেকালে রহমতুল্লাহ’র শোক ড.ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল হানিট্র্যাপ ও ব্যবসায়িক বিরোধে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস আইজিপির গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

চাঁদপুরা আহমদিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপালের ইন্তেকালে রহমতুল্লাহ’র শোক

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা আহমদিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আলহাজ্ব হযরত মাওলানা আলতাফ হোসেন গাজী গত ২৬ এপ্রিল সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন শিক্ষা ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা আলতাফ হোসেন গাজী ছিলেন একজন আলোকিত শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের শ্রদ্ধেয় মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন গুণী মানুষকে হারালো।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সবাইকে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।