শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

মোঃ রাকিবুল হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধি ।।পটুয়াখালীর দুমকি উপজেলায় দাস বাড়ী উপজেলা সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ এপ্রিল বিকেল ৩টায় এক আলোচনা সভায় ভক্তবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটির গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়।

সভায় শ্রী ডা. সুনীল কুমার দাস এর সভাপতিত্ব  এবং শ্রী সুকুমার চন্দ্র দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ডা. বাবুল চন্দ্র শীল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সদস্য মহিন হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বাদল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে শ্রী সুকুমার চন্দ্র দাসকে সভাপতি এবং শ্রী সমরেন্দু দাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে সহ-সভাপতি বীরবল চন্দ্র শীল, বাবুল চন্দ্র লস্কর, নিখিল চন্দ্র দাস, মেঘনাথ চন্দ্র হাওলাদার ও উজ্জ্বল চন্দ্র দাস।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিতোষ চন্দ্র দাস, উত্তম চন্দ্র দাস, সুখদেব চন্দ্র শীল, বিপ্লব চন্দ্র শীল ও নিখিল চন্দ্র মন্ডল। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে খোকন চন্দ্র শীলকে।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র দাস, জয়দেব বালা, গোবিন্দ চন্দ্র সাহা ও রনজিৎ চন্দ্র দাস।এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে শ্যামল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক হিসেবে সৈকত দাস প্রান্ত এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে সৌরভ দাস আকাশ দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিবেদক’কে বলেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল ভক্তবৃন্দ ও সম্মানিত উপস্থিতিদের প্রতি, যারা আমাকে দাস বাড়ী উপজেলা সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এটি আমার জন্য গৌরবের, পাশাপাশি একটি বড় দায়িত্ব।

 

এটি যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্ব। মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতায় মন্দিরকে আদর্শ প্রতিষ্ঠানে রূপ দিতে পারবো এমনটা প্রত্যাশা করেছেন তিনি।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন চন্দ্র শীল বলেন,মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ভক্তদের সহযোগিতায় মন্দিরের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রেখে সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনাই আমাদের লক্ষ্য।

নবগঠিত কমিটির সদস্যরা মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।