নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে মাহামুদ হাসান তানজিল জানান, ৯ মে শনিবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।তিনি বলেন,এটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। এ সাক্ষাৎ দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকারে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভূমিকা, শিক্ষাঙ্গনের রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, বরিশাল মহানগর ছাত্রদল থেকে আরও আমন্ত্রণ পেয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব মো. নাভিদ রহমান খান (তুষার)।
উল্লেখ্য,২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পূর্ববর্তী সময়ে এবং বিগত ১৫ বছরের শাসনামলে বরিশালের ছাত্র রাজনীতিতে পুলিশ রিমান্ড, মিথ্যা মামলা ও গ্রেফতারের শিকার হয়ে “কারা নির্যাতিত নেতা” হিসেবে সমধিক পরিচিতি পেয়েছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল।বহুল প্রতীক্ষিত এ সাক্ষাৎটি তার রাজনৈতিক ক্যারিয়ারকে আরো বেশি উজ্জীবিত করে তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকায় সহায়ক হবে।