রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই ধারাবাহিকতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে হামে আক্রান্ত ও উপসর্গজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

গতকাল শনিবার (৯ মে) সকালে হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের (১০) মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহকে গত ৫ মে হামের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের সাত মাস বয়সী কন্যাশিশু আয়শাকে গত ১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, হাম থেকে সৃষ্ট জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন রোগী।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ১০৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১১ জন