মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৯
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার এনবিআরের সাবেক চেয়ারম্যান-সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বরিশালে ফিলিং স্টেশনে অভিযান,ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ববিসংলগ্ন মহাসড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা সুন্দরবনের দুবলার চরে শতকোটি টাকার শুঁটকির বাণিজ্য, নোনা জলে জেলেদের অনিশ্চিত জীবন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের জানাজায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ

বরিশালে ফিলিং স্টেশনে অভিযান,ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট ।। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বরিশাল বিভাগীয় কমিশনার মো: খলিল আহমেদের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার দুপুর আড়াইটার পর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে মাপে কম ও বেশি দেয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ এর ৪৬ ধারায় গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ফিলিং স্টেশন এর ম্যানেজার মো: জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।

একেই অভিযোগে বরিশাল -ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, বিএস টি আই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ আমার দেশকে বলেন বিভিন্ন প্লেন স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিল্ম স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাম তিনি।