ডেস্ক রিপোর্ট ।। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।