ডেস্ক রিপোর্ট ।।’শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে: ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা’ প্রতিপাদ্যে বিষয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক,বরিশাল সদর উপজেলা মাধ্যমিক অফিসার এবিএম জাহিদ হোসেন,বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসিম খলিফা।
সভায় সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল।

সভায় ধারনাপত্র উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক পরিচালক আহসান মুরাদ চৌধুরী।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষকতার পেশার মর্যাদা রক্ষা ও শিক্ষকদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।