বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে আজ সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ এবং পূবালী ব্যাংক পিএলসি এর উপমহাব্যবস্থাপক জনাব মো. মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন ও বনায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর তাছমীন সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের আহ্বায়ক প্রফেসর মো. মফিজুর রহমান। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল সবুজ বাংলা, ব্রজমোহন কলেজ শাখা।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে ৩০০টিরও বেশি ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। ফলজ গাছের মধ্যে ছিল আম, কাঁঠাল ও নারিকেল এবং সৌন্দর্যবর্ধক গাছ হিসেবে ছিল দেবদারু।

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ সবুজায়নের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের দেশগুলো আজ ক্রমেই সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে, উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। কলেজ ক্যাম্পাসকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মত প্রকাশ করেন। একই সঙ্গে এ কর্মসূচির আয়োজনের জন্য তিনি পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।