মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলার চরফ্যাসন হাসপাতালে দুদকের অভিযান, দুই যুবকের জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন হাসপাতালে বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে মোঃ রাসেল (২০), মোঃ শাকিল (১৮) নামের দুই জনকে আটক করেছে ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে এ অভিযান চালানো হয়। এসময় হাসপাতালের জরুরী বিভাগ থেকে দালাল শ্রেণীর ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ডের নুর মোঃ বাচ্চুর ছেলে মোঃ শাকিল (২০) ও ওসমানগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আঃ মোতালেবের ছেলে মোঃ রাসেল (২১)।

পরে আটককৃতদের দুদক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের আদালতে সোপর্দ করেন। আদালত তাদেরকে ২৯১ ধারার ১৮৬০ দন্ডবিধিতে দু’জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারি পরিচালক মোঃ আল-আমিন ও মোঃ নুরনবী।