রিপোর্ট,তরিকুল ইসলাম বরিশালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) বরিশাল সিএন্ড বি রোডস্থ সেইন্ট-বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কে. এস. মহিউদ্দিন মানিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেইন্ট-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজেকেস এর নির্বাহী পরিচালক মো: এনায়েত হোসেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: তরিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাসাস এর নির্বাহী পরিচালক বন্দনা নাথ।
বক্তারা দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এর অবদান এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। এছাড়া, বরিশালের ১১টি সহযোগী সংগঠনের স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রশংসা করেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকান্ড আরো বৃদ্ধি পাবে এই প্রত্যাশা এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।