মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

পিরোজপুরে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে ডিআই‌জির মতবিনিময় সভা

ডেক্সরিপোর্ট”পি‌রোজপুর জেলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা”হয়েছে।

বুধবার ০৪ ডিসেম্বর সকাল ১১টায় পিরোজপুর জেলা পুলিশ ও আলোর পথে পিরোজপুর কর্তৃক আয়োজিত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)পিপিএম,।

মতবিনিময় সভায় প্রধান অতিথির নিকট ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসর্মপণ করেন। এ সকল আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ ও তাদের মধ্যে ১৯ জনকে সেলাই মেশিন ও চা বিক্রির সরঞ্জাম দিয়ে পূর্ণবাসন করেন রেঞ্জ ডিআইজি,।

এছাড়া উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ১১৭ জন আত্মসর্মপণকারী সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, পিরোজপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সভাপতি ও সাধারণ সম্পাদক, আলোর পথে সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।