মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

কুড়িগ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা-বাবার ৩০ হাজার টাকা জরিমানা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রামের রাজারহাটে (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবা-মার কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর গ্রামের মজিবর রহমানের ১৪ বছর বয়সের এক কন্যার ২ মাস আগে বিয়ে হয়। বিষয়টি গোপন থাকলেও গত ২দিন আগে এলাকায় ফাঁস হয়ে যায়।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা মজিবর রহমান(৬০) ও মাতা জ্যোসনা বেগম (৫০) কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে।

আজ বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের দু’জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান উপস্থিত ছিলেন।