সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ডেক্সরিপোর্ট বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়েছে।

অভিগম্য আগামীর পথে এই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল ১০ টায়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সেচ্ছাসেবী সংগঠনসমূহ বরিশাল এর আয়োজনে।

জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে, ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশালের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আল-মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল আবদুর রকির, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ বরিশাল কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, নির্বাহী পরিচালক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বরিশাল বদিউল আলমসহ প্রতিবন্ধীরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলেচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।