মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধি সম্মেলন: কুড়িগ্রাম সীমান্তে মাদক চোরাচালান বন্ধের প্রস্তাব

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা কালেক্টরেট হলো বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধি সম্মেলনে কুড়িগ্রাম জেলার সীমান্ত চোরাচালান ও মাদক পাচার বন্ধে বেশকিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

জানা যায়, আজ (৬ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় মালদহ কালেক্টরেট ভবনে দুই দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জয়পুরহাট জেলা জেলা প্রশাসক (ডিসি) জাকির হোসেন ও ভারতের মালদহ জেলার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শ্রী রাজেশ্বরী মিত্র।

কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করেন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। জেলা পুলিশ প্রশাসনের পক্ষে এসপি মহিবুল ইসলাম খান বলেন, ভারতের কুচবিহার সীমান্তরেখা দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে আসা ফেনসিডিল নিয়ন্ত্রনে বিএসএফকে আন্তরিক ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ভারতের অভ্যন্তরীন বাজারে ফেনসিডিল তৈরি ও বিপণন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক দেশের পক্ষে বিভিন্ন যৌক্তিকতা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

বৈঠকে হিলিস্থলবন্দরসহ উত্তরবঙ্গের বন্দরগুলোর কার্যক্রম কিভাবে উন্নতিকরণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারতের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর একটা সুন্দর সমাধান হবে বলে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধি দল।