মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরন

নিজস্ব প্রতিবেদক  বরিশালে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য ভুট্টা সরিষা ও মুগ ফসলের বীজ ও সার বিতরন করা হয়েছে।

শনিবার (৭ডিসেম্বর)বেলা ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর,বরিশাল সদর ও মেট্টোপলিটন কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,ভাইস চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।

এ সময় প্রধান অতিথি বলেন,ফসল উৎপাদন করে কৃষকরা যাতে প্রতারিত না হয় সে কারনেই সরকার নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে।সকল কৃষকদের এ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।ধান বিক্রি করার জন্য এখন কৃষকদের আর কারো কাছে যেতে হবেনা।প্রান্তিক চাষীদের মাঝে সরকার বিনামূল্য বীজ ও সার বিতরন করে যে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহন করেছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।কৃষি কাজকে শক্তিশালী করতে হলে কৃষি জমি অটুট রেখে ফসল ফলাতে হবে।