সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বরিশালে অনুমোদন বিহিন ঔষধ বিক্রি, ১ লক্ষ টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে মোবাইল কোর্ট অভিযানে অনুমোদন বিহিন ঔষধ বিক্রয় করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা হয়েছে।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর জেলখানা মোড় এলাকায় ঔষধের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ সাইফুল ইসলাম। এসময় অভিযান চালিয়ে সদর রোডস্থ “দি মেডিকাস” নামক ঔষধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে দোকানে বিক্রয়ের জন্য এবং প্রদর্শিত ঔষধ, প্রশাসন অধিদপ্তরের অনুমোদনবিহীন বেশ কিছু ঔষধ পাওয়া যায়।

এই অপরাধে দোকানের ম্যানেজার মোঃ সাইদুর রহমানকে “দি ড্রাগ অ্যাক্ট ১৯৪০” এর ২৭ ধারার বিধানমতে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং অনুমোদনবিহীন সকল ওষুধ জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার বরিশাল এসএম এম সুলতানুল আরেফিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।