সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৩৩
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ফুলবাড়ীতে যুবদল নেতাসহ ৫ জুয়াড়ী আটক

ফুলবাড়ী প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ অভিযান চালিয়ে বালারহাটের লতিফের চায়ের দোকান থেকে নাওডাঙ্গা ইউনিয়েনর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান রুকুলসহ আরও ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,রোববার গভীর রাতে উপজেলার বালারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বালাতারী গ্রামের মৃত আমজাদ হোসনের ছেলে নাওডাঙ্গা ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান রুকুল, একই এলাকার আবদুল বারীর ছেলে মোজাম্মেল হক মোজাম (২৫), মফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২০), জামরুল হকের ছেলে সুলতান হোসেন (৩১), মৃত আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৪)কে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।

অভিযান কালে তাসসহ নগদ ১৪,৭০০টাকা ও একটি টিভিএস এ্যাপাচি ১৬০ সিসি আরটিআর মোটর সাইকেল জব্দ করা হয়। এদের মধ্যে মোজাম ও আরিফুল বাদে বাকি ৩ জন গত ১২ সেপ্টেম্বর বালারহাটের মাদক বিরোধী সমাবেশে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন এর উপস্থিতিতে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শপথ গ্রহন করে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বালারহাট বাজারে জুয়া খেলাসহ জুয়ার আসর বসিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে। তাদের রিরুদ্ধে ১৮৬৭ সালের সর্বসমক্ষে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ০৪। তাদেরকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।