মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বানারীপাড়ায় শাশুরি সহ তিনজনকে হত্যায় স্ত্রী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের এক প্রবাসীর বাড়িতে মা ও ভগ্নিপতিসহ তিনজনকে হত্যার ঘটনায় তার স্ত্রী মিসকাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন।

শনিবার ভোরে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭৫), ভগ্নিপতি সফিকুল আলম (৬০) ও খালাত ভাই ইউসুফের (৩২) লাশ উদ্ধার করা হয়।

পরে আব্দুর রবের ছোট ভাই ঢাকার গুলশান এনআরবি ব্যাংক শাখার কর্মকর্তা সুলতান মাহামুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরপর তদন্তকারী কর্মকর্তা শিশির কুমার পাল র‌্যাব-৮ এর সহায়তায় মামলার প্রধান দুই আসামি জিনের বাদশা জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে গ্রেফতার করেন।

ঘটনার রাতে মিশুর সহায়তায় ঘরে প্রবেশের কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেছেন জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল।

পরে জিজ্ঞাসাবাদের জন্য মিশু ও তার ভাতিজি চাখার সরকারি ফজলুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আছিয়া খাতুনকে থানায় ডেকে আনা হয়।

ঘাতকদের সহায়তার প্রমাণ পাওয়ায় মিশুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শিশির কুমার পাল।

তিনি বলেন, মিশুর সঙ্গে জাকির হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে প্রায়ই তিনি ওই বাড়িতে গিয়ে জিন হাজির করার নামে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন।

ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে অর্থ লোভী জিনের বাদশা জাকির হোসেন ওই বাড়িতে মিশুকে লিভার ভাল করার জন্য চিকিৎসা দিতে যায় এবং সে ওই রাতে ঘরের দরজার সিটকিনি খোলা রেখে ঘুমালে রোগ সেরে যাবে বলে জানায়।

মিশু এ বিষয়টি ঘরের কাউকে না জানিয়ে ওই রাতে ঘরের পেছনের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে জাকির ও তার সহযোগী ওই দরজা দিয়ে প্রবেশ করে মিশুকে জিম্মি করে আপত্তিকর ছবি ধারণ করেন।

এসময় মোবাইলে বিকাশ থেকে টাকা, স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে নেন তারা। তখন ঘরের অন্য সদস্যরা টের পেলে জাকির ও তার সহযোগীরা এক এক করে তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করেন।