মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৭
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

ইসলাম কখনোই সন্ত্রাস, জঙ্গিবাদ,দুর্নীতি সমর্থন করে না: নড়াইল পুলিশ সুপার জসিম উদ্দিন

উজ্জ্বল রায় নড়াইল থেকে  ইসলাম কখনোই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি সমর্থন করে না যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদসহ অপরাধ
কর্মকান্ডে জড়িয়ে পড়েছে তারা দেশ ও জাতির শত্রু’ইসলাম কখনোই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, দুর্নীতি ও যৌতুক সমর্থন করে না’নড়াইলে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক বিরোধী মহাসম্নেলনে প্রধান অতিথির বক্তব্য নড়াইল জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন এ কথা বলেন।।

নড়াইলের নড়াগাতি থানার মূলশ্রী মাদরাসা চত্বরে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অতিথি সৌদি আরব থেকে আগত রাসুল (সাঃ) এর ৪২তম বংশধর বিশিষ্ট হাদিস বিশারদ হযরতুল আল্লাম নাসির বিল্লাহ মক্কী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান (উপ-সচিব), কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, মুফতি কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সহ-সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মিজানুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন, সমাজসেবক ভূঁইয়া জাকির হোসেন, চাপাইল মূলশ্রী চরমধুপুর শামছুল উলূম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজওয়ানুর রহমান, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের যুগ্মসম্পাদক শরিফুজ্জামান সূর্য প্রমুখ।

আলোচক ছিলেন চরমোনাই মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুফতি মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আমেরিকার নিউইয়ার্ক জ্যাকসন হাইটস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মুফতি আল ইমরান, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাকসুদুল হক, গোপালগঞ্জের শায়েখ বজলুর রহমান (রহঃ) ইসলামিক রিসার্স সেন্টারের নায়েবে মুফতি মাওলানা ওমর ফারুক রহমানী ও কুমিল্লার মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক মনিরুজ্জামান চৌধুরী।

মাদরাসা কর্তৃপক্ষ ও মূলশ্রী ফাউন্ডেশনের আয়োজনে রাত অবধি অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে আলেম-ওলামাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইসলাম কখনোই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, দুর্নীতি ও যৌতুক সমর্থন করে না। যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে তারা দেশ ও জাতির শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।