মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

তজুমদ্দিনে গাঁজাসহ আটক-১

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক সেবনকারীকে আটক করেন। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীগঞ্জ উত্তর বাজারে জিয়াউদ্দিনের মুদি দোকানের সামনে অভিযান চালায়।

এ সময় ১০ গ্রাম গাঁজাসহ মাকসুদকে (৩২) আটক করে। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আটক মাকসুদ চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজিকান্দি গ্রামের আঃ মালেক সিকদারের ছেলে।