মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হিরা  বরিশাল নগরীতে মোবাইল কোর্টের অভিযানে সদর রোডের মোহনা জেনারেল স্টোর ওজন যন্ত্রের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ২৩ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত এলাকা সদররোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল আসমা জাহান সরকার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন যন্ত্রের লাইসেন্স না থাকার অপরাধে মোহনা জেনারেল স্টোর নামে একটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-এর ৪ ধারা অনুযায়ী পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের প্রসিকিউশন অফিসার আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।