সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৬
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

ঝিকরগাছায় গদখালী কালিমন্দির ঘিরে পৌষকালী মেলা শুরু

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  যশোরের ঝিকরগাছায় ৭ শ বছরের পুরনো গদখালীর কালী মন্দিরকে ঘিরে তিন দিনব্যাপী পৌষমেলা শুরু হচ্ছে আজ। মেলাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা তাদের মানত পূজা-অর্চনা ভক্তিভরে করে থাকেন। ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহকরা উল্লেখযোগ্য কোনো পাঠ্যপুস্তকে এ মন্দিরটির সঠিক ইতিহাস লিপিবদ্ধ না করলেও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এর স্থাপনকাল ১৪৬২ খ্রিস্টাব্দ বলে দাবি করেন।

বিগত কয়েক শ বছর ধরে মন্দিরটিকে ঘিরে পালিত হয়ে আসছে পৌষমেলা। দেশের ও পার্শ্ববর্তী দেশগুলোর হাজারো হিন্দু সম্প্রদায় ভক্তের মিলনমেলায় পরিণত হয় এই দিন তিনটি। পৌষকালী মেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কয়েক শ বছর ধরে এই মন্দিরটিতে ঘটপূজা হতো।

মন্দিরের সাধারণ সম্পাদক সুভাস ভক্ত বাবুল জানান, প্রতিবছর পৌষ মাসের শেষ সপ্তাহে এই মেলা বসে, তা চলে তিন দিন। মেলাকে ঘিরে এলাকার সকল সম্প্রদায়ের মধ্যে উৎসবের সৃষ্টি হয়। আগামী শুক্রবার মেলা শেষ হবে।