ইমাম বিমান, ঝালকাঠি ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক, সহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, ২৫ ডিসেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের মনোহারি পট্টি এলাকায় লাকি স্টোরে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করে সেই সাথে দোকানের ম্যানেজার রিয়াদ হোসেনকে আটক করে।
আটককৃত রিয়াদ হোসেন সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নস্থ মানপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ী রিয়াদের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।