শিমুল সরকার,যশোর প্রতিনিধি “মানবতা বোধ জাগ্রত হোক” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঝিকরগাছায় নবীব নগর গ্রামে নবীব নগর মিতালী সংঘ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার সকালে নবীব নগর প্রাইমারি স্কুল আঙ্গিনায় শীতার্তদের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিতালী সংঘ এর প্রধান উপদেষ্টা,বাংলাদেশ পুলিশ এর এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান দুলাল, সংগঠনের উপদেষ্টা আক্তার হোসেন, উক্ত সংগঠনের সভাপতি হাবিব হোসেন,সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সদস্য শান্ত হোসেন,শাহীন হোসেন, হাসান রেজা,শিহাব,মাসুদ,সৈকত,শিমুল,প্রমুখ,
সালেহা কবির জীবন ফাউন্ডশনের সভাপতি,উজ্জ্বল হোসেন,সাধারন সম্পাদক জীবন মুন্সী গদখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লিল্টু বিশ্বাস, মনির মেম্বার, যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মনিরুজ্জামান বলেন,মানুষের সেবা করাটাও একটা ইবাদত। একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। ‘আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা আমাকে শিখাতো, কীভাবে মানুষের সাথে মিশতে হয়। মানুষকে ভালোবাসতে হয়। আমি আমার বাবার সেই দেখানো পথটা অনুসরণ করে চলার চেষ্টা করি। প্রবীণ লোকগুলোর মাঝে আমি আমার বাবা মায়ের ছায়া খুঁজে পাই।
সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বাত্নক চেষ্টা করেছি সমাজের অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে।’
কম্বল পাওয়া এক বৃদ্ধা জানান, ‘আমরা গরিব মানুষ, কোন দিন কেউ কিছু দেয় না। আইজ এনাদের হাতত কম্বল নিয়া ভাল নাগছে। আল্লাহ তাদের ভাল করুক।’
সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্তদের মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক করে আসছে।