শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নাগেশ্বরীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী প্রতিনিধি  কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭নং ওয়ার্ডের কুটি পয়ড়াডাঙ্গা নিভৃত পল্লীর­ অসহায় মানুষের কনকনে শীত আর শৈত্যপ্রবাহে কষ্টের সীমা নেই। মানুষের এ কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে ও ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন নাগেশ্বরীর কৃতি সন্তান ও ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম ও সভাপতি ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

শনিবার ও রবিবার নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কুটিপয়ড়াডাঙ্গা নিভৃত গ্রামে দরিদ্র ও অসহায় হিন্দু সম্প্রদায়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অত্র গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গ্রামের সবাই সমাজসেবামূলক এরকম কাজের জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাছেন আলী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুটিপয়ড়াডাঙ্গা নিভৃত গ্রামের শীতার্ত ফুলতি, ঝর্ণা বালা, লক্ষী কান্ত, গনেশ ব্রজেন ও মহেন্দ্র জানান, আমাদের এলাকার কৃতি সন্তান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম ও তাদের পরিবার প্রতি বছর গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবারও আমরা সকল হিন্দু পরিবার শীতবস্ত্র পেয়ে আনন্দিত। সে ও তাদের পরিবার সবসময় গ্রামের অসহায়, দরিদ্র মানুষের জন্য কাজ করে এবং গ্রামের উন্নয়নে অনেক কাজ করছে। আমরা তাদের জন্য সর্বদা দোয়া করি।

অত্র গ্রামের ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাছেন আলী জানান, আমাদের গ্রামের কৃতি সন্তান এডিসি জাহাঙ্গীর ভাই ও তাদের মুক্তিযোদ্ধা পরিবার গ্রামের অসহায় মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নে কাজ করছে। আমরা গ্রামবাসী সকলেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবসময় তাদের পাশে থেকে আমরা গ্রামবাসী গ্রামের উন্নয়নে কাজ করবো।

এছাড়াও ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমাদের সমাজসেবামূলক সংগঠন ত্রিমাত্রিক-৩০ বিসিএস দেশের বিভিন্ন জেলায় নানামুখী কল্যাণমূলক কাজ করে থাকে। আজ এই সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম জেলায় কল্যাণমূলক কার্যক্রম শুরু হলো, – এ কার্যক্রম অব্যাহত থাকবে।