ডেক্সরিপোর্ট বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ যশোর জেলার ঝিকরগাছা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০শে ডিসেম্বর) ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ যশোর জেলার সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক সজীব আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন সভাপতি ও মোঃশিহাব হোসেন কে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম অপুকে দপ্তর সম্পাদক,করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম অপু বলেন,জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে বঙ্গবন্ধু প্রেমী তরুণদের এগিয়ে আসতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে চলাই হবে আমাদের প্রধান লক্ষ্যে এবং আমাদেরকে সংগঠনের নিয়ম-কানুন মেনে চলে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত করতে হবে।