শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:১৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাসুদ পারভেজ, নিজস্ব প্রতিনিধি  কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোজ্জামেল হক রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিদরে মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, সিনিয়র মৎস্য অফিসার সফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার রওশানারা, বন বিভাগ কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল প্রমুখ।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত রাখা সহ মাদক ও চোরাচালানের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহনের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক সমন্বয় সভায় উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।