শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলার টেকনাফে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি)।

লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সীমান্ত দিয়ে প্রবেশের সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর সকালে মিয়ানমার জলসীমানায় লালদ্বীপ থেকে বের হয়ে কয়েকজন পাচারকারী সাঁতরে এসে জাদিমোড়া এলাকার নাফ নদীর কিনারে পৌঁছেন। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা চারটি বস্তা ফেলে কেওরা বাগানের দিকে ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার বস্তা থেকে ১১ কোটি ৩৬ লাখ সাড়ে ৭৪ হাজার টাকা দামের ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে। বিজিবি সীমান্তে গত এক বছরে ৭০ লাখ পিস ইয়াবাসহ তিন শতাধিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ জন মাদক পাচারকারী নিহত হয়েছে। এর মধ্যে এর নারীসহ ১৭ জন রোহিঙ্গা ছিল।

সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখায় ইয়াবা পাচারকারীরা ধরা পড়ছে। কোনও মাদক ব্যবসায়ী ও পাচারকারী ছাড়া পাবে না।