শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চিকিৎসার অভাবে কাতরাচ্ছে ভোগডাঙ্গার দিনমজুর আমজাদ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  অর্থের অভাবে টিউমার অপারেশন করতে পারছেনা দিনমজুর আমজাদ (২৯)। ভিটেমাটি বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা চিকিৎসায় খরচ করে এখন অর্থের অভাবে সহায় সম্বল হারা আমজাদ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গহুরের খামার গ্রামের মজুর পুত্র আমজাদ হোসেন। আমজাদের ফুটফুটে কন্যা, স্ত্রী, পিতা-মাতা নিয়ে সংসার। আমজাদের পিতা মজু জানান, ডাক্তার বলছেন, টিউমারের সাথে ক্যান্সারের লক্ষন দেখা দিয়েছে।

প্রায় ৪/৫ লাখ টাকার প্রয়োজন। সরকারীভাবে ও বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই আমজাদের সু-চিকিৎসা সম্ভব।আমজাদের পরিবারের মোবাইল নম্বর: ০১৯৯৮৯৪৭৯৯১, ০১৯৩৭১৪৮৫৩৮