শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুড়িগ্রামে তীব্র শীতে নষ্ট হচ্ছে বীজতলা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত জেঁকে বসেছে সীমান্ত ঘেঁষা উত্তরের জনপদ কুড়িগ্রামে। ডিসেম্বরের ১৮ থেকে ২৮ তারিখ পর্যন্ত রোদের দেখা পায়নি এ জনপদের মানুষ। এ সময় তীব্র শীত পড়েছে। দিনের বেলায়ও কুয়াশার চাদরে ঢাকা থাকতো চারিদিক। এরপর তিনদিন রোদের শক্তি খানিকটা বাড়লেও ১ জানুয়ারি থেকে আবার বেড়েছে শীতের তীব্রতা।

এমন বৈরী আবহাওয়ায় চরম বিপাকে পড়েছে এখানকার কৃষক। তারা বীজতলা তৈরি করলেও শীতের তীব্রতায় নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। অধিকাংশ বীজতলার চারাগাছগুলো সাদা হয়ে গেছে। নতুন পাতা তৈরি হচ্ছে না। কোন কোন বীজতলা প্রায় নষ্ট হয়ে গেছে। তাই সঠিক সময়ে এবার বোরো ধান রোপন করতে পারবেন কিনা তা নিয়ে শংকিত কৃষক।

কুড়িগ্রামের নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়ন ঘুরে বীজতলাগুলোর একই চিত্র দেখাগেছে। এমন পরিস্থিতিতে আতংকিত না হয়ে বীজতলাগুলোর সঠিক পরিচর্জা করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা কুষি অফিসার মাহবুবুর রশীদ বলেন,এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা সাড়ে ১১ হাজার হেক্টর। এখনো এক মাস সময় আছে তাই যাদের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তারা আবারো বীজতলায় নতুন করে বীজ ফেলতে পারবেন। যাদের বীজতলা সাদা হয়ে গেছে সে কৃষকদের তিনি সঠিক ভাবে পরিচর্জা করার পরামর্শ দিয়েছেন। কৃষকদের হতাশ না হয়ে তিনি কৃষি বিভাগের সংশ্লিষ্টদের কাছে পরামর্শ নেয়ার কথা বলেন।

এক লিটার পানিতে তিন গ্রাম ইউরিয়া অর্থাৎ এক ঢোল পানিতে ৫০ গ্রাম ইউরিয়া, ৩৫ গ্রাম পটাশ, ২৫ গ্রাম থিওভিট, এক কর্ক থিমিট ঔষধ মিশিয়ে স্প্রে করলে বীজতলা কয়েকদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এছাড়াও সন্ধ্যা বেলা বীজতলায় পানি ঢুকিয়ে সকালবেলায় বের করে দিতে হবে।