শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয়-লেখক

ডেক্সরিপোর্ট  ভারমুক্ত হলেন ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। তারা এবার ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।।

শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আল নাহিয়ান খান জয়কে পূর্নাঙ্গ সভাপতি ও লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি ছাত্রলীগেরও সাংগঠনিক নেত্রীও।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই দুই নেতাকে ভারমুক্ত করার প্রস্তাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সেই প্রস্তাবে সম্মতি দেন শেখ হাসিনা।

এরমধ্য দিয়ে ৩ মাস ভারপ্রাপ্ত থাকার পর পূর্ণ দায়িত্ব পেলেন তারা। আগামী সম্মেলন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় এই দুই নেতা।

এদিকে বিতর্কিত হয়ে ছাত্রলীগের পদ খোয়ানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। তাদের ছাড়াই অনুষ্ঠান হয়।

২০১৭ সালে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের পর শোভনকে সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ছাত্রলীগের কমিটি করা হয়। কিন্তু চাঁদাবাজিসহ আরও কয়েকটি অভিযোগের কারণে গত বছরের সেপ্টেম্বরে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।