শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:২৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

তিন ফুটবলার গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ডেক্সরিপোর্ট  দুই বিদেশি ফুটবলারের কাছ থেকে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত আরেক বাংলাদেশি ফুটবলারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে নগরীর কর্ণফুলি শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশিকে প্রথমে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশি ফুটবলার মো. মাসুদ (২৪) এবং দুই বিদেশীরা হলেন, ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড। ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদ বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।