শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে ফুটপাথের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ এর মূল গেটের সামনের ফুটপাথের ডাস্টবিনে বাজারের ব্যাগ খুলে এ নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিআইডব্লিউটিএ দারোয়ান মোঃ সুজন বলেন, রোববার সকালে ডাস্টবিনে একটি বাজারের ব্যাগে মোড়ানো দেখা যায়। কিন্তু কেউ সাহস করে ব্যাগ খুলেনি। অবশেষে পুলিশ এসে ব্যাগের ভেতরের থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশের এএসআই সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৭/৮ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।