শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৭:১৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৬

ডেক্সরিপোর্ট  ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন,বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তার এক বন্ধু পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ। আহত ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি নারীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ছয়জন নিহত হন। ঘন কুয়াশা এই দুর্ঘটনার বড় কারণ বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।