মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  ” এসো দূর করি শীর্তত মানুষের কালো রাত,তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত ” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঝিকরগাছায় যশোর এসোসিয়েন ইন সাউথ কোরিয়া এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে টাওরা আজিজুর রহমান মাধ্যমিক হাইস্কুল আঙ্গিনায় শীতার্তদের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা

প্রধান অতিথি ছিলেন,ঝিকরগাছা মানবধিকার কমিশনের সভাপতি আলমগীর হোসেন।বিশেষ অতিথি ছিলেন,
সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন ও সাবেক ইউপি সদস্য, মানবধিকার এর আন্তজার্তিক সম্পাদক ফয়েজ আহম্মেদ।

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ‘মানুষের সেবা করাটাও একটা ইবাদত।আমাদের আশেপাশে অনেক বিত্তবান রয়েছেন। তারা যদি সমাজে অসহায় এবং দরিদ্র মানুষগুলোকে সহায়তায় এগিয়ে আসতো, তাহলে সমাজের চেহারাটাই বদলে যেতো। কেউ তখন অসচ্ছল অবহেলায় জীবন যাপন করতো না।’

ফয়েজ আহম্মেদ বলেন,যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়া এই সংগঠটি সর্বাত্নক চেষ্টা করেছে সমাজের অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে।’

আরও উপস্হিত ছিলেন,নবীব নগর মিতালী সংঘ এর সিনিয়ার সদস্য,শান্ত হোসেন,টিটু হোসেন, হাসান রেজা,সদস্য-সিহাব, মাসুদ,শিমুল প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনের উপস্থিত ছিলেন।

কম্বল পাওয়া এক বৃদ্ধা জানান, ‘আমরা গরিব মানুষ, কোন দিন কেউ কিছু দেয় না। আইজ এনাদের হাতত কম্বল নিয়া ভাল নাগছে। আল্লাহ তাদের ভাল করুক।’