বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সু-শৃঙ্খল ও গতিশীল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ডিসি (ট্রাফিক) খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ – পুলিশ কমিশনার(ট্রাফিক) খাইরুল আলম বলেছেন,সু-শৃঙ্খল ও গতিশীল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করাই ট্রাফিক বিভাগের মূল লক্ষ্য।সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের মাধ্যমে যানজট মুক্ত নিরাপদ বরিশাল গঠনে আমরা বদ্ধপরিকর।

শনিবার ( ১৮ ডিসেম্বর) রাত ১০ টায় নগরীর কালিবাড়ী রোড শীতলা খোলা এলাকায় ট্রাফিক কার্যালয়ে অনুষ্ঠিত “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নে পুলিশের করনীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিসি(ট্রাফিক)খাইরুল আলম আরও বলেন,নগরীর যানবাহন গুলোর শৃংখলা ফেরাতে ট্রাফিক বিভাগের সকল সদস্যকে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।

এ সময়,(বিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান জিকু ট্রাফিক বিভাগের রাত্রী কালীন রোল-কল শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রেজেন্ট্রেশনের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন (বিএমপি)’র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান, টিআই (প্রশাসন) মোঃ রবিউল ইসলাম,টিআই বিদ্যুৎ চন্দ্র দে,সহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।