রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ধানক্ষেতে নেমে পড়ল হেলিকপ্টার

ডেক্সরিপোর্ট  আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশার কারনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হঠাৎ অবতরণ করে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের একটি হেলিকপ্টার।

রোববার দুপুরে ধানক্ষেতে জরুরি অবতরণ করা ওই হেলিকপ্টারটি দেখতে শত শত লোক ছুটে যায়।

এ সময় এলাকাবাসীর মাঝে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা দেখে দিনাজপুরে না গিয়ে শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।

এ সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এবং হেলিকপ্টারের কাছে ছুটে যায় গ্রামবাসী। পরে হেলিকপ্টার থেকে নেমে পাইলট বিষয়টি খুলে বললে গ্রামবাসীর আতঙ্ক কেটে যায়।

ঘণ্টাখানেক অবস্থান করার পর আবহাওয়া ভালো হলে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যে ফিরে যায়।

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।