শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই চালকসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরতলীর সুতালড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানাযায়, ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায় এবং বাস ড্রাইভার জামাল আহত হয়। একই সাথে ট্রলি ড্রাইভার এরাশাদ গুরুতর আহত হয়। এ সময় যাত্রীবাহী বাসে থাকা যাত্রীদের মধ্যে ৮/১০ জন যাত্রী আহত হন। আহত বাস যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

অপরদিকে দুর্ঘটনার শিকার বাস ও ট্রলী পুলিশ হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায়  বাস চালক জামাল হোসেন ও ট্রলি চালক রাশেদকে স্থানীয়দের সহযোগীতায়  ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানন্তর করা হয়। বরিশালে  ট্রলি চালক এরশাদের অবস্থায় আশংঙ্কা জনক হওয়ায় শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানানন্তর করেন। পরে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথেই ট্রলি চালক এরশাদ ইন্তেকাল করেন।