বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

জাতির পিতার সমাধির পাশে বসে প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত

ডেক্সরিপোর্ট  টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া এলে প্রতিবারই বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন তিনি।

শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান তাকে।

বেলা ১১টা ২০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে যান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

দুপুর ১টায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দলীয় সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান করা হয়েছে। জুমার নামাজের পর আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির যৌথ সভা শুরু হয়।

সভা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বের হয়ে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।