বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে অসহায় শীতার্তদের মাঝে গরম কাপড় কম্বল বিতরণ করে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

আজ ২৪ ডিসেম্বর দুপুরে প্রেসক্লাব চত্বরে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহর তলীর পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন শীত কাতর মানুষের কষ্ট কথা শুনে প্রধান মন্ত্রী গরম কাপড় কম্বল পাঠিয়েছেন। আপনার শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সেচ্ছাসেবক লীগ নেতা সোহানুর রহমান সোহান, মমিনুল ইসলাম ও রিয়েল প্রমূখ।