শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৩১
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

আমতলীতে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

ডেক্সরিপোর্ট  বরগুনা জেলার আমতলীতে শনিবার বেলা ১১টার দিকে বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং নুপুরের বড় বোনের মেয়ে লামিয়া (১৪)।

আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসা দিতে জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা ওসি মো. আবুল বাশার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।